BrandNews
বিশেষ ঘোষণা
· DIN ISLAM

বিশেষ ঘোষণা | ৮ম সম্মিলিত বাংলা মেলা ২০২৬
অনিবার্য পরিস্থিতির কারণে ৮ম সম্মিলিত বাংলা মেলা পূর্বঘোষিত ১ ও ২ আগস্ট দুই দিনের পরিবর্তে শুধুমাত্র ২ আগস্ট (রবিবার) অনুষ্ঠিত হবে।
গত ১১ জুলাই টরন্টোর Salsa on St. Clair Festival-এ ঘটে যাওয়া মর্মান্তিক গুলিবর্ষণের ঘটনার পর জননিরাপত্তার স্বার্থে টরন্টো সিটি প্রশাসন সাময়িকভাবে একাধিক দিনের ফেস্টিভ্যাল আয়োজনের অনুমতি স্থগিত রেখেছে। সিটির এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমাদেরও মেলার সময়সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।
যেসব সম্মানিত ভেন্ডর ইতোমধ্যে স্টল বুকিং করেছেন, তাদের অনুরোধ করা হচ্ছে অনুগ্রহ করে আয়োজকদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য।
এই অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের কারণে আপনাদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। বিষয়টি সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সিটির নির্দেশনা মেনেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আপনাদের আন্তরিক সহযোগিতা, ধৈর্য ও অব্যাহত সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।
আসুন, সবাই মিলে ২ আগস্ট ২০২৬ (রবিবার) একদিনেই উদযাপন করি ৮ম সম্মিলিত বাংলা মেলা।
